জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাহিত্য সংগঠন
চিরকুটের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে ইংরেজী বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী
(৪৮তম আবর্তন) মেহেদী মামুন সভাপতি ও বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের (৪৯তম আবর্তন)
সুমাইয়া সুমু সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।
গতকাল শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের
ছাত্র-শিক্ষক কেন্দ্রে আয়োজিত বিশেষ আড্ডা ‘পান্ডুলিপি করে আয়োজন’ শেষে মামুন ও সুমুর
নাম ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী কমিটির সভাপতি সাদিকুর রহমান।
নতুন কমিটিতে সহ-সভাপতি পদে সাঈদ ইব্রাহিম
রিফাত, সাংগঠনিক সম্পাদক পংকজ ফ্রান্সিস, দপ্তর সম্পাদক আসিফ আমিনুল, প্রচার ও প্রকাশনা
সম্পাদক জুবায়ের ইসলাম ও জিয়ান, অর্থ সম্পাদক পদে রায়হেনা আক্তারের নাম ঘোষণা করা হয়।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন সদ্য বিদায়ী
কমিটির সভাপতি সাদিকুর রহমান ও সাবেক সভাপতি সাবিহা ইসলাম।
একুশে বইমেলায় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের প্রকাশিতব্য বই নিয়ে ‘পাণ্ডুলিপি করে আয়োজন’ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দর্শন বিভাগের অধ্যাপক ড. শওকত হোসেন। অনুষ্ঠানে আরও ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও ড্যাফোডিল ইউনিভার্সিটির প্রভাষক অবেদুল্লাহ আল মাসুম, লালমাটিয়া মহিলা কলেজের প্রভাষক মঈন মুনতাসীর, কবি তসলিম হাসান, কবি ফারুক সুমন প্রমুখ।