কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অটোরিকশা ও মোটরসাইকেলে বাসের ধাক্কায় ৪ জনের প্রাণহানি হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এতে দুই শিশুসহ বাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে।
তবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, বাসের ধাক্কায় মোটরসাইকেলের জ্বালানি ট্যাংক থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এতে পুরো বাসে আগুন ধরে যায়। ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে, এ আগুন নিয়ন্ত্রণ আনেন। এ সময় চারজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের বিভিন্ন হাসপাতালে নেয়া হয়েছে।