কুড়িগ্রামে নিজের পাতা শিয়াল মারার ফাঁদে বৃদ্ধের মৃত্যু

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌জিল্লুর রহমান ওই ব্যক্তির মৃত্যুর ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। আইনি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

কু‌ড়িগ্রামের উলিপু‌র উপজেলায় শিয়াল মারার ফাঁদে ‌বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল হা‌কি‌ম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ এপ্রিল) সকালে পৌর শহরের না‌রিকেলবা‌ড়ি সন্ন্যাসীতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হা‌কিম ওই এলাকার নুরুল হকের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, আব্দুল হা‌কিম বা‌ড়ির পাশে আট শতক জ‌মিতে পাট চাষ ক‌রতেন। সম্প্রতি ওই ক্ষেতে শিয়ালের উপদ্রব বৃ‌দ্ধি পাওয়ায় শিয়ালের হাত থেকে পাট গাছ রক্ষা করতে ক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ তৈ‌রি করেন তিনি।

বুধবার সকালে ‌বিদ্যুতের সং‌যোগ বি‌চ্ছিন্ন না করেই পাটক্ষে‌ত দেখতে গেলে ভুলবশত আব্দুল হা‌কিম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জ‌মিতেই পড়ে থাকেন। পরে সকাল ৯টার দিকে স্থানীয় এক বা‌সিন্দা ঘাস কাটতে গিয়ে তাকে পড়ে থাকতে দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চি‌কিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) ‌জিল্লুর রহমান ওই ব্যক্তির মৃত্যুর ঘটনার বিষয়‌টি নি‌শ্চিত করে বলেন, ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে। আইনি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

আরও