ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় আহত ২১ পুলিশ সদস্য

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের চাপায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের পীরবাড়ী এলাকায় ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

পুলিশ স্থানীয়রা জানায়, রাতভর টহল শেষে পুলিশবাহী একটি পিকআপ পুলিশ লাইনসে যাওয়ার সময় বিশ্বরোড থেকে আসা ইকনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস ওভারটেক করতে গিয়ে পুলিশবাহী গাড়িটিকে চাপা দেয়। সময় গাড়িতে থাকা পুলিশ সদস্যরা আহত হন। তাদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। তাদের মধ্যে সাতজনকে গুরুতর আহত অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোজাম্মেল হক চৌধুরী জানান, ঘটনায় ২১ পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘাতক বাস বাসচালককে আটক করা হয়েছে।

আরও