মির্জা ফখরুল

মানুষের সার্বিক উন্নয়নে সহায়ক না হলে সংস্কার কোনো কাজে আসবে না

মির্জা ফখরুল বলেন, আমরা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন চাচ্ছি, সংস্কার চাচ্ছি। কিন্তু সেই সংস্কার যদি মানুষের সার্বিক উন্নয়নে কাজে না আসে, শিশুদের ভবিষ্যৎ নির্মাণে সাহায্য না করে, তাদের একটা নিরাপদ-নিশ্চিত জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না।

মানুষের সার্বিক উন্নয়নে সহায়ক না হলে সংস্কার কোনো কাজে আসবে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২৯ জুলাই) রাজধানীর বনানীতে ‘মায়ের ডাক’ আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন চাচ্ছি, সংস্কার চাচ্ছি। কিন্তু সেই সংস্কার যদি মানুষের সার্বিক উন্নয়নে কাজে না আসে, শিশুদের ভবিষ্যৎ নির্মাণে সাহায্য না করে, তাদের একটা নিরাপদ-নিশ্চিত জীবন দিতে না পারে, তাহলে সেই সংস্কার কোনো কাজে আসবে না।

এ সময় রাষ্ট্র সংস্কারে শিশুর জন্য নিরাপদ রাষ্ট্র নিশ্চিতের দাবিও জানান বিএনপি মহাসচিব। অভিযোগ করে বলেন, সরকার শিশু কিংবা শহীদ পরিবারের পুনর্বাসনের জন্য তেমন কিছুই করেনি।

গুম কমিশন প্রতিবেদন দাখিল করলেও নিখোঁজদের খুঁজে পাওয়ার বিষয়ে তেমন অগ্রগতি হয়নি উল্লেখ করে তিনি আরো বলেন, যারা গুম হয়েছেন, তাদের ফিরিয়ে দিতে না পারলেও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য কিছু করার সুযোগ আছে। তাদের জন্য কিছু না করলে সবাই দায়ী থাকবে।

বিএনপি ক্ষমতায় গেলে শহীদ পরিবারগুলোর পুনর্বাসনে উদ্যোগ নেবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব। তিনি বলেন, আগামী নির্বাচনে জনগণের সমর্থনে যদি বিএনপি নির্বাচিত হতে পারে, তাহলে তারেক রহমান শহীদ পরিবারের পুনর্বাসনে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবায়ন করব। যে শিশু তার অভিভাবক হারিয়েছে তাদের পুনর্বাসনের সর্বাত্মক চেষ্টা করব।

আরও