কুমিল্লায় লরিচাপায় স্কুলছাত্রের মৃত্যু

প্রতিদিনের মতো শনিবার সকাল ১০টার দিকে স্কুলে যাচ্ছিল আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জিহান ও তানিসা। এ সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিহান হোসাইনের মৃত্যু হয়

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় বিদ্যালয়ে যাওয়ার পথে লরিচাপায় এক স্কুলছাত্র নিহত ও এক ছাত্রী গুরুতর আহত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহান হোসাইন (১১) আমানগন্ডা গ্রামের উত্তরপাড়ার সাধু বাড়ির কুয়েত প্রবাসী আবুল হাশেমের ছেলে। আহত তানিসা আক্তার (১২) একই বাড়ির আবু তাহেরের মেয়ে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কাউসার জানান, প্রতিদিনের মতো শনিবার সকাল ১০টার দিকে স্কুলে যাচ্ছিল আমানগন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী জিহান ও তানিসা। এ সময় একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জিহান হোসাইনের মৃত্যু হয় এবং গুরুতর আহত অবস্থায় তানিসা আক্তারকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।

আরও