রাবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু ১০ মে, র‍্যাগিং নিয়ে কঠোর হুঁশিয়ারি

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাগিং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে এবং এর শিকার শিক্ষার্থীরা মানসিকভাবে গুরুতর সমস্যার মুখে পড়ে। এ কারণে ক্যাম্পাসের কোথাও কোনো ধরনের র‍্যাগিং না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ক্লাস আগামী ১০ মে থেকে শুরু হচ্ছে। একই সঙ্গে ক্যাম্পাসে র‍্যাগিং বন্ধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি নবীন শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতের কথা জানানো হয়েছে।

বুধবার (৬ মে) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাগিং শিক্ষার স্বাভাবিক পরিবেশ নষ্ট করে এবং এর শিকার শিক্ষার্থীরা মানসিকভাবে গুরুতর সমস্যার মুখে পড়ে। এ কারণে ক্যাম্পাসের কোথাও কোনো ধরনের র‍্যাগিং না করার জন্য সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, কেউ র‍্যাগিং করলে বা কাউকে এতে উসকানি দেয়ার প্রমাণ পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধি অনুযায়ী কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

এছাড়া নবীন শিক্ষার্থীদের সঙ্গে পরিচিতি বা মতবিনিময় অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের সভাপতির পূর্বানুমতি নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়টি বিভাগ ও ইনস্টিটিউটের নোটিশ বোর্ড, দপ্তর এবং ওরিয়েন্টেশন ক্লাসে প্রচারের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে।

আরও