হিলিতে পৃথক অভিযানে মাদকসহ আটক ৪

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল উত্তরবাসুদেবপুর গ্রামের শানু বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫৮০ পিস নেশাজাতীয় এ্যাম্পোল ও ২৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

দিনাজপুরের হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫৮০ পিস নেশাজাতীয় এ্যাম্পোল ও ৩১০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজনকে আটক করেছে পুলিশ। শনিবার (৩০ আগস্ট) রাতে হিলির উত্তরবাসুদেবপুরের বালুরচড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, হিলির উত্তরবাসুদেবপুর এলাকার জহুরুল ইসলামের স্ত্রী শানু বেগম (৩২), তার ছেলে জীবন ইসলাম (১৬), দেবর স্বপন মিয়া (২৮) ও মহিলা কলেজ এলাকার আব্দুল করিমের ছেলে আশিকুল ইসলাম (৪০)।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল উত্তরবাসুদেবপুর গ্রামের শানু বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় সেখান থেকে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ৫৮০ পিস নেশাজাতীয় এ্যাম্পোল ও ২৯০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনার সঙ্গে জড়িত শানু বেগম, তার ছেলে জীবন ইসলাম ও দেবর স্বপন মিয়াকে ঘটনাস্থল থেকেই আটক করা হয়। এদিকে পৃথক অভিযানে ২০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আশিকুল ইসলাম নামের আরো একজনকে আটক করা হয়।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করে পুলিশ। আজ রোববার আদালতের মাধ্যমে আসামিদের দিনাজপুর কারাগারে পাঠানো করা হয়েছে।

আরও