ডিআইজি প্রিজনস পার্থের বিরুদ্ধে চার্জগঠন শুনানি ২৯ অক্টোবর

সিলেট কেন্দ্রীয় কারাগারের উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজনস) পার্থ গোপাল বণিককে ৮০ লাখ টাকাসহ গ্রেফতারের ঘটনায় দায়েরকৃত মামলায় আগামী ২৯ অক্টোবর চার্জগঠনের শুনানির দিন ধার্য করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশ আসামির বিরুদ্ধে দাখিল হওয়া চার্জশিট গ্রহণ করে এ তারিখ ধার্য করেন।

গত বছরের ২৮ জুলাই দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর ধানমন্ডি থানাধীন নর্থ রোডের (ভূতেরগলি) ২৭-২৮/১ নম্বর বাসার বি/৬ নম্বর ফ্ল্যাটে গোপাল বণিক পার্থের বাসায় অভিযান চালিয়ে ৮০ লাখ টাকা জব্দ করে। এ ঘটনায় পরদিন দণ্ডবিধির ১৬১, দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) এবং মানি লন্ডারিং আইনের ৪(২) ধারায় মামলা দায়ের করে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন গত ২৪ আগস্ট আদালতে এ মামলার চার্জশিট দাখিল করেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ অক্টোবর নগদ ৪৪ লাখ ৪৩ হাজার টাকা, ২ কোটি ৫০ লাখ টাকার এফডিআর, ১ কোটি ৩০ লাখ টাকার চেক ও ফেনসিডিলসহ কিশোরগঞ্জের ভৈরবে ট্রেন থেকে গ্রেফতার হন চট্টগ্রামের তখনকার জেলার সোহেল রানা বিশ্বাস। সে সময় তিনি জিজ্ঞাসাবাদে নিজের ঘুষবাণিজ্যের পেছনে সহায়ক শক্তি হিসেবে ডিআইজি পার্থ গোপাল বণিকের কথা বলেন। সেই থেকে কারাগারে বিভাগীয় তদন্ত শুরু হয়।

আরও