পর্যটন নগরী পটুয়াখালীর কুয়াকাটায়”সেভ রিসোর্ট অ্যান্ড ল্যান্ড মার্ক পিএলসি আবাসিক হোটেলের নির্মাণকাজ শুরু হয়েছে। গতকাল দুপুরে হোটেলটির শেয়ার বিক্রিও শুরু হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. সেলিম সরকার। তিনি বলেন, ‘আমরা সুদমুক্ত ব্যবসা করতে চাই। হালালভাবে কোম্পানির শেয়ারহোল্ডাররা তাদের ব্যবসার অংশ পাবেন। হোটেলটির ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। তিন বছরের মধ্যে নির্মাণকাজ শেষ হবে। ১২ তলাবিশিষ্ট রিসোর্টে আধুনিক সব সুযোগ-সুবিধা থাকবে।’