শ্যামপুরে চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত

রাত সাড়ে দশটার দিকে শ্মশান ঘাট বিআইডব্লিউটিএ প্রজেক্টের ভেতরে রড চুরি করার সময় স্থানীয় লোকজন গণধোলাই দিলে গুরুতর আহত হন আব্দুর রহিম। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রাজধানীর শ্যামপুরের পোস্তগোলা শ্মশান ঘাট এলাকায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) একটি নতুন প্রকল্পের ভেতরে চোর সন্দেহে গণপিটুনির শিকার হয়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহতের নাম আব্দুর রহিম (৩৫)।

রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে দশটার দিকে এই ঘটনাটি ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে রাত সাড়ে ১২টার দিকে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার ওসেকে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে পাঁচটার দিকে মৃত্যু হয়।

তাকে ঢামেকে নিয়ে আসা বিআইডব্লিউটিএ প্রজেক্টের সাইট ইঞ্জিনিয়ার বিপ্লব জানান, রাত সাড়ে দশটার দিকে শ্মশান ঘাট বিআইডব্লিউটিএ প্রজেক্টের ভেতরে রড চুরি করার সময় স্থানীয় লোকজন গণধোলাই দিলে গুরুতর আহত হন আব্দুর রহিম। পরে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোহাম্মদ ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।

আরও