নাসিরনগরে বড়শিতে ধরা পড়ল সাড়ে ১২ কেজির বাঘাইড়

শুক্রবার সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে ১২ কেজি ৬০০ গ্রামের মাছটি নিয়ে আসেন জাকারিয়া। পরে বাজার থেকে শ্রীঘরের সাদ্দাম মিয়া এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর মেঘনা নদীতে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ১২ কেজি ৬০০ গ্রামের একটি বাঘাইড় মাছ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে উপজেলার গোয়ালনগর এলাকার মেঘনা নদীতে মাছটি ধরা পড়ে। পরে এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি বাজারে বিক্রি করেন স্থানীয় জেলে জাকারিয়া।

জানা গেছে, শুক্রবার সকালে নাসিরনগর সদরের মৎস্য বাজারে ১২ কেজি ৬০০ গ্রামের মাছটি নিয়ে আসেন জাকারিয়া। পরে বাজার থেকে শ্রীঘরের সাদ্দাম মিয়া এক হাজার ৫০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা হাওর বেষ্টিত হওয়ায় দেশীয় মাছের জন্য বিখ্যাত। স্থানীয় চাহিদা মিটিয়ে এ এলাকার মাছ জেলা সদরসহ অন্যান্য এলাকায়ও যায়। হাওরের পাশাপাশি মেঘনা নদী থেকেও মাছ ধরেন, এখানকার জেলেরা।

আরও