সুনামগঞ্জে খাদ্য উপদেষ্টা

কৃষকের পরিশ্রমের উপযুক্ত মূল্য না দিলে কৃষি থাকবে না

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘কৃষক পরিশ্রম করে ফসল ফলায়।

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, ‘কৃষক পরিশ্রম করে ফসল ফলায়। যদি তাদের উপযুক্ত মূল্য না দেয়া হয়, তাহলে দেশে কৃষি থাকবে না, ফসল উৎপাদন হবে না। আমরা চাই, কৃষক তার ফসলের ন্যায্য দাম পাক। এজন্য যদি আমাদের একটু বেশি দিতেও হয়, তাতে মানুষ বা রাষ্ট্রের বড় কোনো ক্ষতি হবে না।’

গতকাল দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলায় ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ইলিয়াস মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক সমর কুমার পাল, অতিরিক্ত পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা ও জেলা কৃষি কর্মকর্তা মোস্তফা ইকবাল আজাদ।

এবার সরকার চাল ও ধানের দাম প্রতি কেজিতে ৪ টাকা করে বাড়িয়েছে, যা কৃষকের স্বার্থকে বিবেচনায় রেখেই নির্ধারণ করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, ‘আমরা যখন ৪৯ টাকা কেজিতে চাল কিনছি, তখন বাজারে দাম বাড়বে এটাই স্বাভাবিক। যারা বাজার দর নিয়ে কথা বলেন তাদের অনুরোধ করব দাম বাড়ানোকে ইতিবাচকভাবে দেখার জন্য।’

আরও