ঢাকায় ইউনেস্কোর ভারত মহাসাগর বিষয়ক কমিটির অধিবেশন শুরু

ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের (আইওসি) রিজিওিনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের (আইসিওআইএনডিআইও) নবম অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কমিটির সভাপতি বাংলাদেশের পক্ষ থেকে তিন‌ দিনের এ অধিবেশন উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এক ভিডিওবার্তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

ইউনেস্কোর ইন্টারগভর্নমেন্টাল ওশনোগ্রাফিক কমিশনের (আইওসি) রিজিওিনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশানের (আইসিওআইএনডিআইও) নবম অধিবেশন শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে কমিটির সভাপতি বাংলাদেশের পক্ষ থেকে তিন‌ দিনের এ অধিবেশন উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এক ভিডিওবার্তার মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন তিনি।  

উদ্বোধন অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ অঞ্চলের নিরাপত্তা, সংযোগ, শান্তি ও সমৃদ্ধির জন্য ভারত মহাসাগরের গুরুত্ব তুলে ধরেন। এছাড়া আঞ্চলিক ও আন্তর্জাতিক অঙ্গনে গবেষণা কার্যক্রম, প্রকল্প গ্রহণ এবং সমুদ্র পর্যবেক্ষণ ও তথ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে ভারত মহাসাগরের সদস্য রাষ্ট্রগুলোকে তাদের সুনির্দিষ্ট স্বার্থ ও অগ্রাধিকার বিবেচনা করে এ অঞ্চলের সক্ষমতা উন্নয়ন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান।

এ ছাড়া বক্তব্য রাখেন আইসিওআইএনডিআইওর নির্বাহী সচিব ভ্লাদিমির রিয়াবিনিন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পররাষ্ট্র সচিব (মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিট) রিয়ার অ্যাডমিরাল (অব) মো. খুরশেদ আলম।

আরও