সখীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি তার মা-বাবার সঙ্গেই ওখানে এসেছিল।

টাঙ্গাইলের সখীপুরে সড়ক দুর্ঘটনায় সোয়াদ আল সফওয়ান (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (২৩ মে) বেলা ১টার সময় পৌর শহরের সখীপুর টু হাটুভাঙ্গা সড়কের লাইফ কেয়ার ক্লিনিকের সামনে ট্রাকচাপায় ওই শিশুর মৃত্যু হয়।

সোয়াদ আল সফওয়ান সখীপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গড়গোবিন্দপুর এলাকার মাসুদ রানার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিশুটি তার মা-বাবার সঙ্গেই ওখানে এসেছিল।

মা রাস্তা পার হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ছেলেটি মায়ের পিছে দৌড়ে রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক শিশুটিকে চাপা দিলে চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সখীপুর থানার উপ-পরিদর্শক শরীফ আশিকুর রহমান বলেন, কোনো প্রকার অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর করা হয়েছে।

আরও