ব্রাহ্মণবাড়িয়ায় আইনমন্ত্রী

এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে তা দেখাতে চাই

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘উন্নয়ন করেছি বলে ভোট চাইতে আসিনি। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। আপনারা ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বলবেন আমরা বাংলাদেশের নাগরিক। গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা হয়েছে তা দেখাতে চাই। আর সত্যি সত্যি যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে ভোট কেন্দ্রে যেতে হবে। সারা বিশ্ব ক্যামেরা ফিট করে রাখছে

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, ‘উন্নয়ন করেছি বলে ভোট চাইতে আসিনি। আপনারা আমাকে ভালোবাসেন, আমিও আপনাদের ভালোবাসি। আপনারা ৭ জানুয়ারি ভোট কেন্দ্রে গিয়ে নৌকা মার্কায় ভোট দিয়ে বলবেন আমরা বাংলাদেশের নাগরিক। গণতন্ত্র এখানে প্রতিষ্ঠা হয়েছে তা দেখাতে চাই। আর সত্যি সত্যি যদি আপনারা আমাকে ভালোবাসেন তাহলে ভোট কেন্দ্রে যেতে হবে। সারা বিশ্ব ক্যামেরা ফিট করে রাখছে আপনারা ভোট কেন্দ্রে যান কিনা সেটি দেখার জন্য।’

গতকাল দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবার মজলিশ বাজারে গণসংযোগ ও গণসমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ‘দেশে অনেক ষড়যন্ত্র চলছে, আর ষড়যন্ত্র করবেন না। ভোট কেন্দ্রে যাওয়ায় বাধা দিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। আইনে সোপর্দ করে আইনিভাবে ষড়যন্ত্রকারীদের শাস্তি দেয়া হবে। যারা আপনাদের টাকা লুট করে নিয়ে সাজার ভয়ে লন্ডনে পালিয়ে তিন তলা বাড়িতে থাকেন, সেই টাকা দিয়ে কিছু বিদেশী সাংবাদিক দিয়ে দেশের বিরুদ্ধে লেখান। দেশের নামে মিথ্যা কথা লেখায় যে দেশে লাশ পড়ে গেছে। কোথায় লাশ পড়েছে তাদের খুঁজে বের করতে বলেন।’

দেশে নাকি মানুষকে নির্যাতন করি আমরা। তাদের জিজ্ঞাসা করতে হবে নির্যাতনের কী দেখেছেন। মানুষ তো নির্যাতিত হয়েছে ২২ বছর আগে। এখন বাংলার মানুষ শান্তিতে আছে।’

আরও