ঢাবির উপ-উপাচার্য হলেন অধ্যাপক ড. আবদুস সালাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. আবদুস সালাম। সোমবার (১৩ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১৩(১) অনুসারে অধ্যাপক ড. আবদুস সালামকে সাময়িকভাবে উপ-উপাচার্য (একাডেমিক) পদে নিয়োগ দেয়া হয়েছে। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব এএসএম কাশেম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, উপ-উপাচার্য পদে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে। এ পদে তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাসহ বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, তিনি সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। এছাড়া রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

আরও