মানববন্ধনে বক্তারা জানান, সোনারগাঁয়ের মোগরাপাড়া এলাকায় ১২৭৮ সালের দিকে উজবেকিস্তান থেকে আগত প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ শায়খ শরফুদ্দিন আবু তাওয়ামা একটি হাদিসচর্চা কেন্দ্র গড়ে তোলেন। এর কাছেই ছিল একটি আন্তর্জাতিক শিক্ষা প্রতিষ্ঠান ‘ইসলামিক একাডেমি’, যেখানে তিনি অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করতেন। ১২৭৪ সালে সোনারগাঁয়ে আগত শরফুদ্দিন আবু তাওয়ামা ১৩০০ সালে ইন্তেকাল করেন। তার সময়েই এ কেন্দ্র দেশ–বিদেশে পরিচিতি লাভ করে এবং এর পাশেই প্রতিষ্ঠিত হয় সমৃদ্ধ গ্রন্থাগারটি। বর্তমানে এর ধ্বংসাবশেষ টিকে রয়েছে। বক্তারা অবিলম্বে এ গুরুত্বপূর্ণ প্রত্নসম্পদ সংস্কার ও সংরক্ষণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস এবং সঞ্চালনা করেন যুগ্ম আহ্বায়ক সাংবাদিক মিজানুর রহমান মামুন। এ সময় বক্তব্য দেন কবি রহমান মুজিব, কমিটির সদস্য সচিব লেখক ও সাংবাদিক রবিউল হুসাইন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের সভাপতি আসমা আখতারী, উদীচী সোনারগাঁ শাখার সভাপতি শংকর প্রকাশ, সাংস্কৃতিক সংগঠন চারণের সভাপতি মো. বেলায়েত হোসেন, সোনারগাঁও সাহিত্য নিকেতনের অর্থ সম্পাদক সেলিম আহমেদ প্রধান, সাংগঠনিক সম্পাদক মোফাখ্খার সাগর, শিক্ষা ও গবেষণা সম্পাদক মোয়াজ্জেনুল হক, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান শামসুর রহমান, নির্বাহী সদস্য রোকেয়া আক্তার বেবী, শিক্ষিকা শামীমা নাসরিন ও সংগঠক রাসেল আহমেদ প্রমুখ।