নাটোরে ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে নিহত ৩

ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং ইজিবাহক চালকসহ আরো ছয় জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়

নাটোরের লালপুরে বালু বোঝাই ট্রাক-ইজিবাইকের সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। আহত হয়েছেন চার জন, গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের।

লালপুর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের দক্ষিণ লালপুর এলাকায় আজ সকালে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ঈশ্বরদীর উদ্দেশে লালপুর থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে অন্য লেনে চলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং ইজিবাহক চালকসহ আরো ছয় জন আহত হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।

গুরুতর আহত চার জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা হলেন জাহিদুল ইসলাম, মনিরুল ও বাবুল। তিন জনই উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের বাসিন্দা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মজিবর রহমান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরও