বুধবার বাতিল ৫টি

চট্টগ্রামে শতাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

একই দিনে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে।

বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট এবং একই রুটের ২টি ডিপারচার ফ্লাইট। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি ডিপারচার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

ইরানের সঙ্গে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতির প্রভাবে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে বিঘ্ন অব্যাহত রয়েছে। দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড সীমিত পরিসরে বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে গতকাল বুধবার আরো ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত মোট ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বুধবার রাত ১০টা ৫৬ মিনিটে দেয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ বিভাগ।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বুধবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের দুবাই থেকে আসা ২টি অ্যারাইভাল ফ্লাইট এবং একই রুটের ২টি ডিপারচার ফ্লাইট। এছাড়া ইউএস বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী একটি ডিপারচার ফ্লাইটও বাতিল করা হয়েছে।

তবে একই দিনে বেশ কয়েকটি আন্তর্জাতিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আসা ৮টি অ্যারাইভাল ফ্লাইট এবং ৫টি ডিপারচার ফ্লাইট বুধবার শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পরিচালিত হয়েছে। এছাড়া বিমান বাংলাদেশ এয়ারলাইনস, এয়ার আরাবিয়া ও ইউএস-বাংলা এয়ারলাইনসের শারজাহ, দুবাই ও আবুধাবি রুটের ফ্লাইটগুলো ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বণিক বার্তাকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় বিঘ্ন হচ্ছে। বুধবারে ৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে গত ২৮ ফেব্রুয়ারি থেকে গতকাল বুধবার পর্যন্ত ১২ দিনে মোট ১০০টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে। তবে এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। আশা করা যায় দ্রুত এই পরিস্থিতির উন্নতি হবে।

আরও