মাদক, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধ এবং বই পড়া, সুষম খাদ্য গ্রহণসহ অনুকরণীয় বিষয় নিয়ে নরসিংদীতে সচেতনতামূলক পোস্টার লাগিয়েছে জেলা প্রশাসন। গতকাল নরসিংদী আইডিয়াল হাই স্কুলের শ্রেণীকক্ষের দেয়ালে এ পোস্টার লাগান জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এএসএম ইবনুল হাসান ইভেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল জাকী, সদর উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন ভূঁইয়া, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন বাচ্চু, সদর ইউএনও
মেহেদী মোর্শেদ প্রমুখ উপস্থিত ছিলেন।