চীনা মুদ্রায় শোধ হবে রূপপুর বিদ্যুৎকেন্দ্রের ঋণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে নেয়া ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করবে বাংলাদেশ। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়ার কাছ থেকে নেয়া ঋণ চীনা মুদ্রা ইউয়ানে পরিশোধ করবে বাংলাদেশ। সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

গতকাল সোমবার (১৭ এপ্রিল) বাংলাদেশের ওই কর্মকর্তা জানান, এ ব্যাপারে ঢাকা ও মস্কোর মধ্যে সমঝোতা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রায়াত্ত কোম্পানি রোসাটমের সঙ্গে যৌথভাবে দুটি নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট করেছে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা পরমাণু শক্তি কমিশন।

এক হাজার ২৬৫ কোটি ডলারের এই প্রকল্পে ৯০ শতাংশ অর্থায়ন করছে রাশিয়া। এই ঋণ–অর্থায়ন ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে। ঋণ পরিশোধে গ্রেস পিরিয়ড হচ্ছে ১০ বছর।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) জ্যেষ্ঠ কর্মকর্তা উত্তম কুমার কর্মকার রয়টার্সকে বলেন, ‘রাশিয়া আমাদের কাছে ঋণের অর্থ রুবলে চেয়েছিল। কিন্তু এটি আমাদের পক্ষে সম্ভব না। তাই আমরা চীনা মুদ্রা ইউয়ানে ঋণের অর্থ পরিশোধে সম্মত হয়েছি।’

প্রকল্পটিতে ১ হাজার ২০০ মেগাওয়াটের দুটি ইউনিট নির্মাণ হচ্ছে। আগামী ২০২৫ সালের জুন পর্যন্ত এই প্রকল্পের মেয়াদ।

আরও