গতকাল বেলা ১১টার দিকে রাজবাড়ী জেলা সদর হাসপাতালের দায়িত্বপ্রাপ্ত মেডিকেল অফিসার তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তুষার বিশ্বাস রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বনগ্রাম নতুনপাড়া গ্রামের শশধর বিশ্বাসের ছেলে। রাজবাড়ী জেলা কারাগারের জেলার মো. মামুনুর রশিদ জানান, ময়নাতদন্ত শেষে মরদেহ তুষারের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।