জনপ্রতিনিধি হয়েও থালাবাসন ধোয়ার কাজ করেন খোদেজা

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা (৭,৮ ও ৯) ইউপি সদস্য মোছা. খোদেজা বেগম। প্রতিদিন ইউনিয়ন পরিষদের রুটিন দায়িত্ব শেষে ছুটে যান রেস্টুরেন্টের থালা বাসন পরিষ্কারের কাজে।

সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা (৭,৮ ও ৯) ইউপি সদস্য মোছা. খোদেজা বেগম। প্রতিদিন ইউনিয়ন পরিষদের রুটিন দায়িত্ব শেষে ছুটে যান রেস্টুরেন্টের থালা বাসন পরিষ্কারের কাজে। তার এ কাজকে সমাজের অনেকেই ভালো চোখে না দেখলেও, দরিদ্র পরিবারে জন্ম নেয়া খোদেজা বেঁচে থাকার লড়াইয়ের গল্পটা এমনই। থেমে যাননি তিনি, নতুন উদ্যমে পথ চলেছেন সবসময়।

জীবন সংগ্রামের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খোদেজা এখন টানা দ্বিতীয় বারের মত এলাকার নির্বাচিত জনপ্রতিনিধি। তার স্বামী মো. আবু তাহের বিনসাড়া বাজারে পান সুপারি বিক্রি করেন।

স্থানীয়রা জানান, তাড়াশ উপজেলার ২নং বারুহাস ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা (৭,৮ ও ৯) ওয়ার্ড থেকে নির্বাচন করে ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন মোছা. খোদেজা বেগম। গতবারও তিনি সদস্য ছিলেন। এবারও তিনি সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার গ্রামের বাড়ি বিনসারা (গুচ্ছ পাড়া) গ্রামে। হোটেলে থালাবাটি পরিস্কারের কাজ করে প্রতিদিন যা পান তাই দিয়ে নিজের সংসার চালান। পাশাপাশি সাধ্যমত জনগণকেও সহযোগিতা করেন । ইউপি সদস্য হয়ে তিনি যে কাজ করেন তাতে অনেকের সম্মানহানি হলেও তিনি তা গর্ব এবং আনন্দের সঙ্গে করেন।

এ বিষয়ে খোদেজা বেগম বলেন, এতে আমার কিছু মনে হয় না। এটা আমার গর্ব এবং আনন্দের বিষয়। মানুষ আমাকে ভালোবেসে ভোট দেয় সম্মান করে। তিনি আরো বলেন, আমার তো সংসার চালাতে হয়। জনগণকে সময় দিতে হয়। চলাফেরা করতেও কিছু অর্থ ব্যয় হয়। আমি সেই অর্থ কাজ করে উপার্জন করি।

আরও