টাঙ্গাইলে ট্রাক ও পিকআপের সংঘর্ষে নিহত ২

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ শরিফ জানান, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা বাইপাসের উড়ালসড়কের ওপর একটি পিকআপকে অতিক্রম করার সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরো দুজন আহত হন

টাঙ্গাইলে ট্রাক ও পিকআপের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুজন আহত হয়েছেন। আজ সকাল ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. শরীফ শরিফ জানান, যমুনা সেতুগামী একটি ট্রাক রাবনা বাইপাসের উড়ালসড়কের ওপর একটি পিকআপকে অতিক্রম করার সময় সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং আরো দুজন আহত হন।

তিনি আরো জানান, আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যানবাহন উদ্ধার করা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরও