খাল থেকে ববি কর্মকর্তার মরদেহ উদ্ধার

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শারীরিক শিক্ষা দপ্তরের উপ-পরিচালক নুরুল হক নুরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাশে বয়ে যাওয়া একটি খাল থেকে ধান খেতে পানি দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান নুরুল হক। পরে ২টার দিকে এলাকাবাসী দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। তার হাতে বিদ্যুতের তার প্যাঁচানো রয়েছে। আমরা তিনটার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। এটি পশ্চিম কর্ণকাঠির মধ্যে পড়েছে।

মো. নুর ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপাচার্য প্রফেসর ড. শুচিতা শরমিন। এক শোকবার্তায় তিনি বলেন, নুর ইসলামের মৃত্যুতে আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমি মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।

আরও