চাঁদপুরে মেঘনা নদী থেকে ৪৫ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড ও মৎস্য বিভাগ। গতকাল বিকালে এ তথ্য জানান সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। গত মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত হাইমচরের ঈশানবালাসংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত জাটকা এতিমখানা ও দুস্থদের মাঝে বিতরণ করা হয়।