মেহেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু

মেহেরপুরের গাংনীতে ধানক্ষেতে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিদুল ইসলাম (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার মড়কা বাজার সংলগ্ন মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গাংনী থানা অফিসার ইনচার্জ ওসি উত্তম কুমার দাস। নিহত শহিদুল ইসলাম উপজেলার বানিয়াপুকুর গ্রামের মৃত শাহাদাত মন্ডলের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মড়কা বাজারে শহিদুল ইসলামের একটি ধানের মিল রয়েছে। নিকটবর্তী জমিতে ধান চাষ করেছিলেন তিনি। রোববার সকালে ধানক্ষেতে সেচ দেয়ার জন্য পানির মটর চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন।

স্থানীয় বাসিন্দা কামরুল ইসলাম জানান, দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

আরও