পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত

পঞ্চগড়ে গতকালের তুলনায় আজ সোমবার তাপমাত্রা কিছুটা বাড়লেও অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। টানা দুই সপ্তাহ ধরে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহের প্রভাবে এ জেলায় হাড় কাঁপানো শীত অনুভূত হচ্ছে। আজ সকাল ১০ টার পরও সূর্যের দেখা মেলেনি।

ঘনকুয়াশায় ঢেকে ছিল গোটা আকাশ।

টানা শৈত্যপ্রবাহের কনকনে শীতে দুর্ভোগ বেড়েছে ছিন্নমূল, খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষের। আজ এ জেলায় সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। গতকাল রোববার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়া ।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাসেল শাহ বলেন, সোমবার সকালে সর্বনিম্ন ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। কয়েক দিন ধরে এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

আরও