সিরাজগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে ভুল তথ্য দিয়ে পাসপোর্ট করতে গিয়ে এক রোহিঙ্গা যুবক আটক হয়েছেন। গতকাল দুপুরে পাসপোর্ট অফিসে আটকের পর তাকে থানায় সোপর্দ করা হয়। আটক যুবকের নাম রিয়াজুল মোস্তফা। তার বাবার নাম গুরা মিয়া। কক্সবাজারের কুতুপালং ৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্প থেকে তিনি এসেছেন বলে জানা গেছে।