এতে মাদরাসার পাঁচ শিশু শিক্ষার্থী আহত হয়েছে। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার গোপালপুর দারুস সুন্নাহ মহিলা মাদরাসায় এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে মাদরাসায় আসে শিক্ষার্থীরা। মাদরাসার পাশের একটি ঘরের সামনে হঠাৎ বিকট শব্দে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও সদর-কালকিনি সার্কেল) ফারিহা রফিক ভাবনা বলেন, ‘মাদরাসার মধ্যে একটি ঘরের সামনে পরিত্যক্ত অবস্থায় ককটেলটির বিস্ফোরণ ঘটেছে। এটা কেউ নিক্ষেপ করেনি। গত শুক্রবার থেকে এটি সিঁড়ির কাছে পড়ে ছিল। বস্তুটি জর্দার কৌটা বা অনেকটা টেনিস বলের মতো ছিল।’