পররাষ্ট্র সচিব পর্যায়ের ৬ষ্ঠ পরামর্শ সভা

আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেছে বাংলাদেশ-জাপান

সভায় উভয় পক্ষ জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্বের অধীনে নিরাপত্তা, অর্থনীতি, অর্থনৈতিক সহযোগিতা, জনগণ থেকে জনগণ এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়টি নিশ্চিত করে।

পররাষ্ট্র সচিব পর্যায়ের ৬ষ্ঠ পরামর্শ সভা করেছে বাংলাদেশে ও জাপান। এতে আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক নানা বিষয়ে নিয়ে আলোচনা করেছে দুই দেশের প্রতিনিধিরা। আজ বৃহস্পতিবার (১৫ মে) জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ জাপানের টোকিওতে ৬ষ্ঠ জাপান-বাংলাদেশ পররাষ্ট্রসচিব পর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। এতে জাপানের পক্ষে অংশ নেন জ্যেষ্ঠ উপ পররাষ্ট্রমন্ত্রী তাকেশি আকাহোরি এবং অন্য অংশগ্রহণকারী। আর বাংলাদেশের পক্ষে অংশ নেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের (পূর্ব) সচিব ড. মো. নজরুল ইসলাম ও অন্য প্রতিনিধিরা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় উভয় পক্ষ জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারত্বের অধীনে নিরাপত্তা, অর্থনীতি, অর্থনৈতিক সহযোগিতা, জনগণ থেকে জনগণ এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় সম্পর্ক আরো জোরদারের বিষয়টি নিশ্চিত করে। পাশাপাশি আঞ্চলিক পরিস্থিতি ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়েও মতবিনিময় করেছে উভয় পক্ষ।

আরও