ঢাকার নবাবগঞ্জ উপজেলার ইছামতী নদীতে নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে নদীর দুই পাড়ে হাজারো মানুষ এ বাইচ উপভোগ করে। নৌকাবাইচ ঐতিহ্য রক্ষা জাতীয় কমিটির আয়োজনে ইছামতী নদীর দেওতলা থেকে হাসনাবাদ পর্যন্ত এ বাইচ অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন দোহার উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, বাইচ কমিটির সভাপতি মাসুদ মোল্লা প্রমুখ।