রেলে নিরাপত্তা জোরদারের নির্দেশ

নির্দেশনায় বলা হয়, কোনো প্রকার নাশকতা কিংবা রেল যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতিসাধনের কোনো প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক নিকটস্থ রেল স্টেশনে কর্মরত কর্মচারী, সংশ্লিষ্ট গেট কিপার অথবা রেল পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের হট লাইন ১৩১ নম্বরে কল করে কর্তৃপক্ষকে অবহিত করা যাবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে রেলের যাত্রী, ট্রেন ও অবকাঠামোর নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে রেলপথ মন্ত্রণালয়।

শনিবার (৩১ জানুয়ারি) রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব (অতিরিক্ত দায়িত্ব) ফাতেমা তুজ জোহরা স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে কোনো স্বার্থান্বেষী মহল নাশকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করতে পারে। এ প্রেক্ষাপটে গণপরিবহন হিসেবে রেলকে লক্ষ্য করে নাশকতামূলক কর্মকাণ্ডের ঝুঁকি রয়েছে। এ কারণে রেলের যাত্রী সাধারণ, ট্রেন ও রেল অবকাঠামোর সার্বিক নিরাপত্তা বিধানে করণীয় নির্ধারণ, তা বাস্তবায়ন এবং অগ্রগতি প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠানোর জন্য নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনায় আরো বলা হয়, কোনো প্রকার নাশকতা কিংবা রেল যাত্রী, ট্রেন ও রেল অবকাঠামোর ক্ষতিসাধনের কোনো প্রচেষ্টা দৃষ্টিগোচর হলে তাৎক্ষণিক নিকটস্থ রেল স্টেশনে কর্মরত কর্মচারী, সংশ্লিষ্ট গেট কিপার অথবা রেল পুলিশকে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের হট লাইন ১৩১ নম্বরে কল করে কর্তৃপক্ষকে অবহিত করা যাবে।

আরও