কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর

সদরের যাত্রাপুর ইউনিয়নটি নদী বেষ্টিত। নদী ভাঙনে ইউনিয়নটির বেশির ভাগ এলাকা নদী গর্ভে চলে গেছে। চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে বাল্য বিয়ের শিকার হচ্ছে অনেকে। বাল্য বিয়ে ঠেকাতে জরুরি ভিত্তিতে চরে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি স্থানীয়দের।

‘চরাঞ্চলে শিক্ষার সুযোগ সৃষ্টি করি, মেয়ে শিশুর ভবিষ্যৎ গড়ি’ এই স্লোগানে কুড়িগ্রামের চরাঞ্চলে বিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন ও গণস্বাক্ষর অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ আগষ্ট) দুপুরে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর নৌকা ঘাটে, যাত্রাপুর যুব সংগঠন এ মানববন্ধন ও গণস্বাক্ষরের আয়োজন করে। এতে সহযোগিতা করে চাইল্ড, নট ব্রাইড (সিএনবি) প্রকল্প ও আরডিআরএস বাংলাদেশ।

মানববন্ধনে বক্তারা বলেন, সদরের যাত্রাপুর ইউনিয়নটি নদীবেষ্টিত। নদী ভাঙনে ইউনিয়নটির বেশির ভাগ এলাকা নদী গর্ভে চলে গেছে। চরাঞ্চলে শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে বাল্য বিয়ের শিকার হচ্ছে অনেকে। বাল্য বিয়ে ঠেকাতে জরুরিভিত্তিতে চরে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের দাবি তাদের।

মানবন্ধনে উপস্থিত ছিলেন, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল গফুর, ফেডারেশনের সভাপতি আব্দুল জব্বার, আরডিআরএস বাংলাদেশ (সিএনবি) প্রকল্পের ইউনিয়ন ফ্যাসিলিটেটর মো. শফিয়ার রহমান, যুব সংগঠনের সদস্যসহ চরাঞ্চলের মানুষজন।

আরও