নরসিংদীতে নদীতে গোসলে নেমে ৪ শিশুর মৃত্যু, নিখোঁজ ১

নরসিংদীর রায়পুরায় নদীতে গোসলে নেমে চার শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক শিশু নিখোঁজ রয়েছে।

গতকাল দুপুরে উপজেলার চান্দেরকান্দী ইউনিয়নের বড়কান্দা এলাকার কাকন নদীতে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলো বড়কান্দা গ্রামের শামীম মিয়ার মেয়ে তাবিয়া (১৩), একই এলাকার রুবেল মিয়ার মেয়ে জান্নাত ইসলাম (৮), আরেক রুবেল মিয়ার মেয়ে আয়েশা (৯) ও বিল্লাল মিয়ার মেয়ে সুমাইয়া (১০)। তারা সবাই স্থানীয় গাউছিয়া নূরে মদিনা মহিলা মাদরাসার শিক্ষার্থী। পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, দুপুরে মাদরাসা থেকে ছয়-সাতজন শিশু শিক্ষার্থী কানন নদীতে গোসলে যায়। এ সময় একজন তলিয়ে গেলে তাকে বাঁচানোর চেষ্টাকালে অন্যরাও ডুবে যায়। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও