এফসিসির তথ্য অনুযায়ী, অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে ভার্চুয়ালি যোগ দেবেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। সেখানে আওয়ামী লীগের একাধিক পলাতক নেতা সশরীর উপস্থিত থাকতে পারেন বলে এফসিসি সূত্রের খবর।
বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের অনুষ্ঠানে যুক্ত হয়ে কথা বলা বা সেখানে কোনো রকম মনোভাব প্রকাশের সঙ্গে ভারত সরকারের কোনো সংস্রব নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
গতকাল দিল্লিতে এক ব্রিফিংয়ে জয়সোয়াল বলেন, ‘যে অনুষ্ঠান ও মতবিনিময় প্রসঙ্গের অবতারণা করা হয়েছে, তার আয়োজক একটি বেসরকারি মিডিয়া সংস্থা। ওই অনুষ্ঠান বা আয়োজনের সঙ্গে ভারত সরকারের কোনো যোগাযোগ নেই। কোনো লেনাদেনাও নেই। এ অনুষ্ঠানে যে ধরনের মনোভাব প্রকাশ করা হয় বা হতে পারে, যা কিছু বলা হতে পারে, সরকার তা অনুমোদনও করে না।’