যুক্তরাষ্ট্র থেকে ৫৮ হাজার ৩৫৯ টন গমবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে

যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা ৫৮ হাজার ৩৫৯ মেট্রিক টন গম নিয়ে এমভি ডাব্লিউএফ আরটেমিস জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে পৌঁছেছে। শনিবার (৩১ জানুয়ারি) খাদ্য মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, মার্কিন যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ সরকারের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) আলোকে সরকার-টু-সরকার (জি টু জি) ভিত্তিতে নগদ ক্রয় চুক্তি নম্বর জি টু জি-০২ এর আওতায় এ গম আমদানি করা হচ্ছে। চুক্তি অনুযায়ী মোট ২ লাখ ২০ হাজার টন গম আমদানির করা হবে। এর মধ্যে তৃতীয় চালান হিসেবে এমভি ডাব্লিউএফ আরটেমিস জাহাজে করে ৫৮ হাজার ৩৫৯ টন গম দেশে এসেছে।

এর আগে জি টু জি-০২ চুক্তির আওতায় প্রথম ও দ্বিতীয় চালানে মোট ১ লাখ ১৪ হাজার ৯৩ মেট্রিক টন গম দেশে পৌঁছায়। এ ছাড়া জি টু জি-০১ চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে এরইমধ্যে আরো ২ লাখ ২০ হাজার টন গম আমদানি সম্পন্ন হয়েছে।

জাহাজে রক্ষিত গমের নমুনা পরীক্ষার কার্যক্রম এরই মধ্যে শুরু হয়েছে। নমুনা পরীক্ষা শেষে দ্রুত গম খালাসের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আরও