চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর ফলাফল স্থগিত ঘোষণা

চট্টগ্রাম-৪ আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরীর নির্বাচনী ফলাফল স্থগিত রাখার ঘোষণা দিয়েছে নির্বাচন কমিশনের। আপিল বিভাগের দায়ের করা সিপিএলএ নং ৪৪১/২০২৬ চুড়ান্ত নিস্পত্তি না হওয়ায় এ ফলাফল স্থগিত রাখা হয়েছে।

নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয়ক-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. শহীদুল ইসলাম সাক্ষরিত এক আদেশে এ নির্দেশনা দেয়া হয়।

নির্দেশনা অনুযায়ী আসলাম চৌধুরীর ভোটের হিসাব প্রকাশ করা হবে না। তবে বাকি প্রার্থীদের প্রাপ্ত ভোট ঘোষণা করা হবে।

উল্লেখ্য, আসনটিতে আসলাম চৌধুরী বড় ব্যবধানে এগিয়ে আছেন। ঋণখেলাপির মামলায় এ আদেশ দেয়া হয়েছে।

আরও