ভোলায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে পাউবো কার্যালয় ঘেরাও

স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে ভোলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কার্যালয় ঘেরাও করেছে বিক্ষুব্ধ জনতা।

গতকাল সকালে শহরের জুগিরঘোল এলাকার পাউবো বিভাগ-১-এর কার্যালয় ঘেরাও করেন সদর উপজেলার শিবপুর ইউনিয়নের বাসিন্দারা। প্রায় ঘণ্টাব্যাপী কর্মসূচি পালনের পর দ্রুতই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাসে স্থান ত্যাগ করেন তারা।

স্থানীয়দের অভিযোগ, আগেও এ ধরনের আন্দোলনের মুখে স্থায়ী বাঁধ নির্মাণের আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু কোনো আশ্বাসই কার্যকর হয়নি। তাই শিগগিরই সিসি ব্লকের মাধ্যমে স্থায়ী বাঁধ নির্মাণ না করা হলে আগামীতে বড় ধরনের কর্মসূচি দেয়ার ঘোষণা দিয়েছেন বিক্ষোভকারীরা।

যদিও পাউবো জানাচ্ছে, এ এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণে একটি প্রকল্প ঢাকায় পাঠানো হয়েছে। শিগগিরই তা বাস্তবায়ন হওয়ার কথা রয়েছে।

আরও