বগুড়া শহরের চারমাথায় ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সন্ধ্যা ৭টায় চারমাথা এলাকায় রাস্তা পারাপার হতে গিয়ে অসাবধানতাবশত ট্রাকের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
মৃত ব্যক্তি বগুড়া সদর উপজেলার নিশিন্দারা মধ্যপাড়ার রমজান সরকারের পুত্র তারা মিয়া (৫৩)। বগুড়া সদর থানা পুলিশ বলছে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
হাসপাতালের উপ-পরিচালক ডা আব্দুল ওয়াদুদ জানান, মর্গে একজনের মরদেহ রয়েছে। ট্রাকচাপায় পৃষ্ট হয়ে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার আগেই তিনি মারা যান।