ময়মনসিংয়ের তারাকান্দায় বজ্রপাতে মজিবর রহমান নামের কৃষক ও বিদ্যুৎস্পৃষ্টে তারা মিয়া নামে একজন শ্রমিকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, শুক্রবার (১৬ মে) সন্ধ্যার আগ মুহূর্তে উপজেলার সিংহেরকান্দা গ্রামের কৃষক মজিবর রহমান (৫৫) মাঠে গরু আনতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। তিনি ময়মনসিংহের কান্দা গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে।
অপরদিকে বিকালে উপজেলার ভতিয়া গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে তারা মিয়া (৪০) মারা যান। তিনি লাউটিয়া টনপাড়া গ্রামের লেবু মিয়ার ছেলে।