সারা দেশে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়নে বদলে যাচ্ছে বাংলাদেশ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাতদিন পরিশ্রম করে এ দেশকে একটি আধুনিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলছেন। গতকাল ঢাকার দোহার ও নবাবগঞ্জে দিনব্যাপী বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, কৃষিপণ্য ও ক্রীড়াসামগ্রী বিতরণকালে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিযোগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি এ কথা বলেন।
তিনি
বলেন, করোনা মহামারী কাটিয়ে দেশকে এগিয়ে নিতে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সোনার বাংলা গঠনে কাজ করছেন। তিনি এ দেশেকে দরিদ্রমুক্ত করছেন। দেশের ভূমিহীন ও গৃহহীনদের জমি এবং ঘর দিয়েছেন। দোহার নবাবগঞ্জে অসংখ্য ভূমিহীন ও গৃহহীন
মানুষ
ঘর পেয়েছে। তাদের নিজের ঠিকানা হয়েছে।
এ সময় তিনি
মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদমুক্ত সমাজ, রাষ্ট্র গঠনে সবাইকে
কাজ করার আহ্বান জানান।
এ দিন তিনি নবাবগঞ্জ উপজেলার শোল্লার খতিয়া কালীগঙ্গা
নদীতে অবস্থিত সেতু ও
কাঞ্চিরাম সেতুর উদ্বোধন করেন। এ সময় দোহার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আলমগীর হোসেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান
নাসির উদ্দিন ঝিলু, নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা
মতিউর রহমান, দোহার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাশ্বের
আলম, ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ, নবাবগঞ্জ উপজেলা
আওয়ামী লীগ সভাপতি মিজানুর
রহমান ভূইয়া কিসমত, প্রকৌশলী
আরিফুর রহমান সিকদার, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জালাল উদ্দিন, আওয়ামী লীগ নেতা হালিমা আক্তার লাবণ্য ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা শাহ আলম মাস্টার, আব্দুর রাজ্জাক ভূঁইয়া, দেওয়ান তুহিনুর রহমান তুহিন, শাহিন খাঁন, শামিমুল আহাদ রণকসহ নবাবগঞ্জ উপজেলা কৃষক লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, জাতীয় শ্রমিক লীগ, মহিলা শ্রমিক লীগ, যুব মহিলা লীগের উপজেলা ও ইউনিয়ন নেতাসহ জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।