একুশে বইমেলায় প্রকাশনা সংস্থা আদর্শকে স্টল
বরাদ্দ দেয়ার দাবি জানিয়েছেন প্রকাশনাটির লেখকরা। সংবাদমাধ্যমে গত ২৭ জানুয়ারি প্রেরিত
এক যৌথ বিবৃতিতে বাংলা একাডেমির প্রতি এ আহ্বান জানানো হয়।
সাম্প্রতিক পরিস্থিতি উল্লেখ করে লেখকরা বলছেন,
আদর্শের স্টল বিষয়ে বাংলা একাডেমির এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে এই প্রকাশনার সঙ্গে যুক্ত
প্রায় ৩ শতাধিক লেখক ক্ষতিগ্রস্ত হবে।
আরও বলা হয়, সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের
সূত্রে আমরা জানতে পেরেছি, বাংলা একাডেমির শর্ত মেনে অভিযুক্ত বইটি মেলায় প্রদর্শন
না করতে সম্মত হয়ে ইতিমধ্যে প্রকাশনা প্রতিষ্ঠানটি প্যাভিলিয়ন বরাদ্দের জন্য বাংলা
একাডেমির প্রতি আহ্বান জানিয়েছে।
আমরা মনে করি, একটি বইয়ের জন্য কেন আদর্শ
প্রকাশনার আরও ৬০০ বই মেলায় প্রদর্শন বা বিক্রি করা যাবে না সে বিষয়েও বাংলা একাডেমি
কর্তৃপক্ষ কথা বলার সুযোগ রাখেনি।
আদর্শকে প্রাপ্য স্টল বরাদ্দ না দিয়ে অনিয়মতান্ত্রিকভাবে
মেলার বাইরে রাখাটা মতপ্রকাশের পরিবেশকে আরো সংকুচিত করবে। যেখানে বাংলা একাডেমি লেখকদের
চিন্তা ও মতপ্রকাশের অবাধ বিচরণ ক্ষেত্র হওয়ার কথা, সেখানে এ ধরনের সিদ্ধান্ত মহান
মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের মূল চেতনাকে আঘাত করে।
উদ্ভূত পরিস্থিতিতে আমরা মনে করি বাংলা একাডেমিকে
অবশ্যই অমর একুশে বইমেলায় আদর্শের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
বিবৃতিতে সাক্ষর করেছেন মুনির হাসান, রেজাউল
হোসেন, রাগিব হাসান, চঞ্চল আশরাফ, মোহাম্মদ আজম, আশীফ এন্তাজ রবি, শেখ রোকন, আসিফ সিবগাত
ভূঞা, চমক হাসান, ঝংকার মাহবুব, মোত্তাসিন পাহলভী, ফরহাদ হোসেন মাসুম, তানিম নওশাদ,
নুরুন্নবী চৌধুরী হাসিব, উম্মে শায়লা রুমকি, কোচ কামরুল হাসান, মো. ইলিয়াস কাঞ্চন
(কোচ কাঞ্চন), গাজী মিজানুর রহমান, সাবিদিন ইব্রাহিম, শাহমান মৈশান, আজহারুল ইসলাম,
পারমিতা হিম, মোস্তফা তানিম, প্রাপ্তী রহমান, এনামুল রেজা, পারভেজ আলম, অরুপ রাহী,
জাভেদ পারভেজ, প্রলয় হাসান, এনামুল হক, গোলাম রাব্বী, মিশাল ইসলাম, রাতুল খান, মুবির
চৌধুরী, মোহাম্মদ জিশান, হুমায়রা শ্যারন, ইশরাত ইরিনা, রফিক হারিরি, গাজী ইয়ার মোহাম্মদ,
রাহিতুল ইসলাম, মাহফুজ সিদ্দিকী হিমালয়, শিপ্রা দেবনাথ, অনুপম দেবাশীষ রায়, তানভীর
শাহরিয়ার রিমন, কল্লোল মোস্তফা, মোহসী হক, আলতাফ শাহনেওয়াজ, মাহবুব মোর্শেদ, সালাহ
উদ্দিন শুভ্র, আলমগীর নিষাদ, রোকসানা আকতার রুপী, সোহেল হাসান গালিব, তন্ময় ইমরান,
কামরুল আহসান, এহসানুল ইসলাম, আনোয়ার ইকবাল, আফসানা বেগম, ফেরদৌস আরা রুমী, উম্মে মাইসুন
ও এহসান মাহমুদ।