চুয়াডাঙ্গায় জুলাই অভ্যুত্থানে দুই শহীদের কবরে জেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে চুয়াডাঙ্গা সদর উপজেলায় শংকরচন্দ্র গ্রামে শহীদ শাহারিয়া শুভ’র কবরে পুষ্পমাল্য অর্পণ করেন জেলা প্রশাসক মোহাম্মদ জহিরুল ইসলাম। আর আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে শহীদ মাসুদ পারভেজ মুকুলের কবরে পুষ্পমাল্য অর্পণ করেন পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা।
এ সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ, শহীদ পরিবারের সদস্যরা, সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তর ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এ সময় তাদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
২০২৪ সালে জুলাই মাসে ছাত্রজনতা গণআন্দোলনে রাজধানী ঢাকায় গুলিবিদ্ধ হয়ে শাহারিয়া শুভ ও মাসুদ পারভেজ মুকুল শহীদ হন।