শেবাচিমে অব্যবস্থাপনার প্রতিবাদে ছাত্র জনতার বিক্ষোভ

বরিশাল শেরই-ই-বাংলা মেডিকেল কলেজসহ স্বাস্থ্য খাতে অনিয়ম, হয়রানি ও অব্যবস্থাপনার প্রতিবাদে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা।

বরিশাল শেরই-ই-বাংলা মেডিকেল কলেজসহ স্বাস্থ্য খাতে অনিয়ম, হয়রানি ও অব্যবস্থাপনার প্রতিবাদে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ছাত্র-জনতা। গতকাল বেলা ১১টা সাধারণ ছাত্র-জনতার ব্যানারে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে শুরু হয় এ কর্মসূচি।

অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ছাত্রনেতা মহিউদ্দিন রনি, সুলাইমা জান্নাত সিফা, হুসাইন আল সুহান প্রমুখ। পরে আন্দোলনের নেতৃত্বে থাকা মহিউদ্দিন রনি সাংবাদিকদের বলেন, ‘শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালসহ দেশের সব সরকারি হাসপাতালের অবকাঠামোগত উন্নয়ন, পর্যাপ্ত দক্ষ জনবল নিয়োগ, আধুনিক যন্ত্রপাতি ও ওষুধ সরবরাহসহ সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়সহ দেশের সব হাসপাতালে দুর্নীতি প্রতিরোধে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি, রাজনীতি নিষিদ্ধ, ডিজিটাল অটোমেশন এবং জবাবদিহিমূলক টাস্কফোর্স গঠন করতে হবে। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনকে জনগণের ভোগান্তির কথা শুনে তদন্তসাপেক্ষে পুনরায় সুপারিশ, সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নে পদক্ষেপ নিতে হবে। এ তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত ছাত্র-জনতার এ আন্দোলন অব্যাহত থাকবে।’

আরও