তালিকা জালিয়াতির অভিযোগ খালি হাতে ফিরলেন জেলেরা

পটুয়াখালীর কুয়াকাটা পৌরসভায় তালিকা প্রণয়নে অনিয়ম ও জালিয়াতির অভিযোগে চাল বিতরণে বঞ্চিত হয়েছেন প্রকৃত জেলেরা।

জেলে নন এমন ব্যক্তিরা তালিকায় অন্তর্ভুক্ত হয়ে সরকারি সুবিধা পেলেও অনেক আসল জেলে খালি হাতে ফিরছেন। এতে ক্ষোভ ও হতাশা ছড়িয়ে পড়েছে জেলে সম্প্রদায়ের মধ্যে। তবে অনিয়ম ও জালিয়াতির অভিযোগ অস্বীকার করে পৌরসভা কৃর্তপক্ষ বলছে, প্রয়োজনীয় বরাদ্দ না থাকায় সব জেলেকে চাল দেয়া সম্ভব হয়নি।

তথ্য বলছে, সম্প্রতি পৌর এলাকায় ১ হাজার ১০২ জন তালিকাভুক্ত কার্ডধারী জেলে রয়েছেন। এর মধ্যে ৮৫০ জেলেকে ৮০ কেজি করে চাল দেয়া হয়েছে। তাদের মধ্যে চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন ২৫২ জন। বঞ্চিত ২৫২ জেলের অধিকাংশই তুলনামূলক বেশি অসহায় ও অসচ্ছল, যার মধ্যে রয়েছেন প্রতিবন্ধী জেলেও।

তালিকাভুক্ত জেলেদের অভিযোগ, পৌর নির্বাচন সামনে রেখে অসহায়-অসচ্ছল জেলে বাছাই প্রক্রিয়ায় ভোটের রাজনীতির প্রভাবে স্বজনপ্রীতি করা হয়েছে। তাদের চাল না দিয়ে যারা অন্য পেশায় নিয়োজিত থেকেও জেলে পরিচয় দিচ্ছেন, তাদের চাল দেয়া হয়েছে। এতে প্রকৃত জেলেরা চাল পাওয়া থেকে বঞ্চিত হয়েছেন। এছাড়া প্রকৃত অসহায়-অসচ্ছল ছেলেদেরও বঞ্চিত করা হয়েছে। এমনকি প্রতিবন্ধী জেলেদেরও চাল দেয়া হয়নি। অসংখ্য অসহায়, অসচ্ছল ও প্রতিবন্ধী জেলে সকাল থেকে বিকাল পর্যন্ত চালের জন্য দাঁড়িয়ে থেকেও কেঁদে বাড়ি ফিরেছেন।

পৌর প্রশাসক ইয়াসীন সাদেক বলেন, ‘জেলে নয়, এমন কারো নাম তালিকায় থাকলে অবশ্যই বাদ দেয়া হবে। এ বিষয়ে আপনাদের সহযোগিতা চাই।’

আরও