আবাসিকে নতুন করে গ্যাস সংযোগ দেয়ার সম্ভাবনা নেই: জ্বালানি উপদেষ্টা

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিল্পকারখানা যেখানে গ্যাস পাচ্ছে না সেখানে বাসাবাড়িতে গ্যাস দেয়া অপচয়। নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেয়া হবে না। তবে যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয়, সে সব এলাকায় স্বল্পমূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার।

জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেছেন, নতুন করে আর গৃহস্থালি বা বাসাবাড়িতে গ্যাস সংযোগ দেয়া হবে না। আবাসিকে গ্যাস সংযোগ দেয়ার কোনো সম্ভাবনা নেই।

আজ শুক্রবার (১৩ জুন) সকালে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দুটি গ্যাসকুপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

গৃহস্থালিতে পাইপলাইনের গ্যাস ব্যবহার করে অপচয় করা হচ্ছে উল্লেখ করে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, সুযোগ থাকলে ঢাকার সব বাড়িতে গ্যাস সংযোগ বন্ধ করে দিতাম।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, শিল্পকারখানা যেখানে গ্যাস পাচ্ছে না সেখানে বাসাবাড়িতে গ্যাস দেয়া অপচয়। নতুন করে আর গৃহস্থালিতে গ্যাস সংযোগ দেয়া হবে না। তবে যেসব এলাকায় গ্যাস উত্তোলন করা হয়, সে সব এলাকায় স্বল্পমূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার।

তিনি বলেন, প্রতিবছর প্রায় ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের উৎপাদন কমছে। পাশাপাশি এলএনজি আমদানি বেড়েছে। এক্ষেত্রে গ্যাসের উৎপাদন বাড়িয়ে আমদানি কমানোর চেষ্টা চলছে।

উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান জানান, শুক্রবার পরিদর্শন করা কৈলাশটিলা-৭ ও সিলেট-১০ গ্যাস কুপ থেকে প্রতিদিন ১৬ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।

এদিন সকালে উপজেলার পৌর এলাকাস্থ কৈলাশটিলা গ্যাস ফিল্ডের ৭নং কূপ এলাকা, বাপেক্সের রিগ বিজয়-১২ ও কৈলাশটিলা ১ নম্বর কূপে ওয়ার্কওভারের নিমিত্ত প্রস্তুতকৃত রিগপ্যাড পরিদর্শন করেন উপদেষ্টা। এরপর তিনি একই উপজেলাধীন কৈলাশটিলা এমএসটি প্লান্ট পরিদর্শন করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের (অপারেশন বিভাগ) অতিরিক্ত সচিব মো. খালিদ আহমেদ, বাপেক্স/এসজিএফএল’র প্রকৌশলী এবং ব্যবস্থাপনা পরিচালক মো. সোহেব আহমদ, পেট্রো বাংলার চেয়ারম্যান রেহসানুল ইসলাম, সেক্রেটারি এবং জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মনির হোসেন।

আরও