ফেনীতে মাদক সেবনের অভিযোগে দুই যুবক আটক, পুকুর পরিষ্কারে নামাল এলাকাবাসী

আজ সকালে জসিম ব্রিকস ফিল্ড এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় সাকিব ও জাহেদকে আটক করেন স্থানীয়রা। পরে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে তাদের বক্তারমুন্সী বাজারে নেয়া হয়। সেখানে বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারে তাদের নামানো হয়।

ফেনীর সোনাগাজীতে প্রকাশ্যে গাঁজা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করে পুকুর পরিষ্কারের কাজে নামিয়েছে এলাকাবাসী। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলাসংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক দুই যুবক হলেন বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) ও আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আবদুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।

স্থানীয়রা জানান, আজ সকালে জসিম ব্রিকস ফিল্ড এলাকায় প্রকাশ্যে মাদক সেবনের সময় সাকিব ও জাহেদকে আটক করেন স্থানীয়রা। পরে মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে তাদের বক্তারমুন্সী বাজারে নেয়া হয়। সেখানে বাজারের মাঝখানে দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কারে তাদের নামানো হয়।

দাউদুল ইসলাম মিনার বলেন, দুই যুবক এর আগেও মাদকসংক্রান্ত অপরাধে কয়েকবার গ্রেফতার হয়েছিলেন। জামিনে বের হয়ে তারা আবারও একই কাজে জড়িয়ে পড়েন। তাই এলাকাবাসীর পরামর্শে সামাজিক সচেতনতা তৈরির উদ্দেশ্যে তাদের পুকুর পরিষ্কারের কাজে নামানো হয়েছে।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় মাদক সেবন ও অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেই এ পদক্ষেপ নেয়া হয়েছে।

আরও