কুমিল্লায় মুরাদনগরে বিষাক্ত মদ পানে দুইজনের মৃত্যু

বুধবার ভোর রাতে স্পিরিট জাতীয় বিষাক্ত অ্যালকোহল (মদ) খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। এ সময় তপন চন্দ্র সরকারের অবস্থা সংকটপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানায় মদপানে দুজনের মৃত্যু হয়েছে। উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের বাখরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (১৩ আগস্ট) রাতে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন, রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের দক্ষিণ বাখরাবাদ গ্রামের মৃত মহাদেব সরকারের ছেলে তপন চন্দ্র সরকার ও একই গ্রামের মৃত নিত্যন চক্রবর্তীর ছেলে পলাশ চক্রবর্তী।

পুলিশ জানায়, বুধবার ভোর রাতে স্পিরিট জাতীয় বিষাক্ত অ্যালকোহল (মদ) খেয়ে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে পরিবারের লোকজন মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পলাশ চক্রবর্তীকে মৃত ঘোষণা করেন। এ সময় তপন চন্দ্র সরকারের অবস্থা সংকটপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে পথেই তার মৃত্যু হয়।

ওসি মাহফুজুর রহমান বলেন, হোমিওপ্যাথি দোকানের স্পিরিট জাতীয় অ্যালকোহল (মদ) পানে তাদের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পলাশের মরদেহ উদ্ধার করা হয়েছে। তপনের মরদেহ দাহ করে ফেলায় তা উদ্ধার করা সম্ভব হয়নি।

আরও